এখন খবর

জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভায় নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ৫৬ জন প্রার্থী, আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক: পঞ্চম দফার নির্বাচনে জলপাইগুড়ি‌ জেলার সাতটি বিধান‌সভা কেন্দ্রে জয়ের লক্ষ্যে আজ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৫৬ জন প্রার্থী। বাম-কংগ্রেস জোট, বিজেপি ও তৃণমূলের সঙ্গে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের আসনে। জলপাইগুড়ি সদর বিধান‌সভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছেন একেবারেই নতুন মুখ ডাঃ প্রদীপকুমার বর্মা। বিজেপি‌ দলেও নতুন মুখ হিসেবে লড়ছেন দলিয় কর্মকর্তা সৌজিত সিংহকে।

এছাড়া বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে এবার‌ও প্রার্থী হয়েছেন দু’বারের কংগ্রেস বিধায়ক ডঃ সুখবিলাস বর্মা। সব মিলিয়ে মোট দশজন প্রার্থী রয়েছেন এখানে। জেলার বাকি সবক’টি আসনেই তৃণমূল ও বিজেপির দ্বৈরথ চলছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের দেখা যায় নিজেদের দলের প্রতীক চিহ্ন নিয়ে শহরকে সাজিয়ে তুলছেন। সকাল সকাল ভোটের লাইনেও ভিড় দেখা যায় জলপাইগুড়ি‌র বিভিন্ন বুথে। শুক্রবার রাতে ব‍্যাপক ঝড় বৃষ্টির জন‍্য সাময়িক সমস্যা তৈরি হলেও শনিবার সকালে নির্বিঘ্নে‌ই শুরু হয়েছে ভোট গ্রহণ প্রকৃয়া।

বিশেষ করে মহিলাদের স্বতস্ফূর্ত‌ভাবে ভোট দিতে দেখা যাচ্ছে সর্বত্র। প্রতিটি ভোট‌ কেন্দ্রেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া রয়েছে রাজ‍্য পুলিশ। করোনা পরিস্থিতির জন্য প্রতিটি নির্বাচন কেন্দ্রেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবার।

সকাল থেকেই ভোটের লাইনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেল জলপাইগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডে‌। জলপাইগুড়ি হাই স্কুলে‌র এই ভোট কেন্দ্রের সামনে কয়েক‌শো মানুষ একসঙ্গে ভোট দিতে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জলপাইগুড়ি‌ সদর বিধান‌সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। শহরের ডাঙাপাড়া বুথে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী। বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জলপাইগুড়ি‌র মানুষ বরাবর‌ই খুব শান্তপ্রিয়। উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন সকলে। কোথাও কোথাও গণ্ডগোল নেই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…