এখন খবর

মহানগরের ম্যানহোলে নেমে আর উঠলেননা ৪ ঠিকা শ্রমিক! কুঁদঘাটে কান্নার রোল

নিউজ ডেস্ক : ম্যানহোলে নেমে আর উঠে এলেননা ৪ঠিকা শ্রমিক। চিরঘুমে সেখানেই তলিয়ে গেলেন তাঁরা। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ কুঁদঘাট পাম্পিং স্টেশনের কাছে নিকাশি নালার কাজ করতে ম্যানহোলে নেমেছিলেন ৪ জন ঠিকাশ্রমিক। মাটির নীচে নেমে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।এরপর দমকল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে হাত লাগায়।খবর যায় বিপর্যয় মোকাবিলা দলের কাছে। তারা এসে ২ ঘণ্টা পর ৪ জনকে উদ্ধার করেন।

কলকাতার কুঁদঘাটে নিকাশির কাজ করতে গিয়ে ম্যানহোলে আটকে পড়া ৪ ঠিকাশ্রমিকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ম্যানহোলে আটকে পড়া গুরুতর অসুস্থ অবস্থায় ৪ ঠিকা শ্রমিকের মধ্যে ২ জনকে পাঠানো হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। ২ জনকে পাঠানো হয় এসএসকেএম-এ। কাউকেই বাঁচানো যায়নি। ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে হাহাকার নেমে এসেছে পরিবারে।

এদিন কুঁদঘাট এলাকায় ১১৪ নম্বর ওয়ার্ডে নেতাজি মেট্রো স্টেশনের কাছে চলছিল নিকাশি নালা সংস্কারের কাজ। সেই কাজ করতে বেলা বারোটায় ম্যানহোলে নেমেছিলেন ৪ জন শ্রমিক। স্থানীয়রা জানিয়েছেন, ম্যানহোলে নামার কিছুক্ষণের মধ্যেই ভেসে যান তারা। বেশ কিছুটা সময় কাটার পরও তারা না ওঠায় দমকলে খবর দেন তারা।

অভিযোগ, সুরক্ষাবিধি না মেনেই ওই ঠিকাশ্রমিকদের নামানো হয়েছিল নালায়। কুঁদঘাট পাম্পিং স্টেশনে জল ঢোকার পুরনো নালার সঙ্গে নতুন নালার সংযোগ স্থাপনের সময় দুর্ঘটনায় পড়েন তাঁরা। ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…