নিজস্ব সংবাদদাতা: এবার কলকাতার বাইরে জেলায় মিলল করোনা আক্রান্ত রুগী আর তার সাথে এ রাজ্যে করোনাভাইরাসের শিকারের সংখ্যা বেড়ে হয়ে গেল ৩জন। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা ওই তরুণীকে বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি রয়েছেন। সূত্রের খবর, মার্চের ১৬ তারিখ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে।
আপাতত তাঁকে বেলেঘাটা আইডির আইসোলেশনে ভরতি রাখা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁর খোঁজ চলছে। তাঁর পারিবারের সকলকে নজরদারির আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। এই নিয়ে গত চার দিনে তিন জন আক্রান্তের খোঁজ মিলল।
এর আগে দক্ষিণ কলকাতার বাসিন্দা এক তরুনও বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, তিনি গত ১৩ মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন। কাশি ও গলাব্যথা হওয়ায় পারিবারিক চিকিৎসকের কাছে যান। বৃহস্পতিবার রাতে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই তরুণের পরিবার-পরিজন মিলিয়ে মোট ১৬ জনকে রাজারহাটের কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের পারিবারিক চিকিৎসক নিজেই আইডিতে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজ্যের তৃতীয় করোনা আক্রান্ত ব্যক্তি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হয়েছে। স্কটল্যান্ড থেকে ফেরার পর পরিবারের সদস্যরা ছাড়া আর কার সঙ্গে তিনি মেলামেশা করেছেন তারও খোঁজখবর শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…