এখন খবর

নির্বাচনের মুখে ব্যাপক ধস ময়নাগুড়ি তৃণমুলে,দল ছাড়লেন ছাত্রনেতা সহ মোট ৩০ জন

নিউজ ডেস্ক: “খেলা হবে” স্লোগানে ছড়িয়েছে সন্ত্রাস।এমন দাবী সামনে এনে তৃণমূল কংগ্রেস ছাড়লেন ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমুল ছাত্র পরিষদের সভাপতি মুকুন্দ অধিকারী সহ প্রায় ৩০ জন ছাত্র নেতা। তাদের দাবী এই স্লোগান শুধুমাত্র সন্ত্রাসের বাতাবরণ তৈরী করেছে।

রবিবার ময়নাগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করে তারা একথা জানিয়ে দল ত্যাগ করেন। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতারা যে ভাষায় কথা বলছেন এবং নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাতে এক সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। আর এটা আমরা সাধারণ যুবকরা মেনে নিতে পারছিনা।নির্বাচনী প্রচার খেলা হবে খেলা হবে এই স্লোগান সহ ডিজে বাজিয়ে প্রচার করার মধ্য দিয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। তাই সাধারণ জীবন সুস্থ-সবল রাজনীতি করতে পারে সে জন্যই তারা এদিন দল ছাড়লেন বলে জানিয়েছেন। এমনকি এই অবস্থার কারনে তারা পরবর্তীতে রাজনীতিতে যোগদান করবেন কি না তা এখনো সিধান্ত নেন নি তারা। এদিনের এই সাংবাদিক বৈঠকে মুকুন্দ অধিকারী বলেন, “তৃণমূল কংগ্রেসের একুশের নির্বাচনকে কেন্দ্র করে যে আদর্শনীতি তার সাথে আমরা মানিয়ে উঠতে পারছি না। যেভাবে উচ্চ পদস্থ নেতারা ভাষার সন্ত্রাস তৈরি করছে তা দেখে আগামী প্রজন্ম রাজনীতি করতে চাইবে না। তাই আমরা দল ত্যাগ করে সমাজকে বার্তা দিতে চাই যারাই ভাষার সন্ত্রাস করুক তাদের বিরুদ্ধে বিরোধিতা করে রুখে দাঁড়াতে হবে।”

এই বিষয়ে ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ রায় বলেন, “জেলার ছাত্র সভাপতি হয়তো কিছু রদ বদল করেছেন যার জন্য মনের মধ্যে কোনো মান অভিমান রয়েছে। এই কারনেই হয়তো তারা দল ত্যাগ করে বসে থাকবে। কিন্তূ আমি তাদের সাথে আলোচনায় বসে ভোটে নামবো। তারা তৃণমূলেরই কর্মী। “

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…