কেন্দ্রের মানা সত্ত্বেও সেপ্টেম্বরে রাজ্যজুড়ে ৩দিন লকডাউন, ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা

ওয়েব ডেস্কঃ দিন দুয়েক আগেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রের অনুমতি না নিয়ে রাজ্যগুলি সাপ্তাহিক লকডাউনের পথে হাঁটতে পারবে না। যদিও কেন্দ্রের নির্দেশিকা জারি করার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে। এছাড়াও কেন্দ্রের আপত্তি সত্ত্বেও যেহেতু আগেই ঘোষণা করা হয়েছে, সেকারণে সেপ্টেম্বরের ৭, ১১, ১২ তারিখে গোটা রাজ্যে লকডাউন পালন করা হবে। একই সাথে রাজ্যে মেট্রো রেল পরিষেবা ৮ সেপ্টেম্বর থেকে বিধিনিষেধ মেনে চালু করা হবে।

এদিকে, আনলক ৪ এও খুলছেনা স্কুল, কলেজ। ফলে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, মনোরঞ্জন পার্ক আর থিয়েটারও। অন্যদিকে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে ওপেন থিয়েটার খোলার অনুমতি দেওয়া হয়েছে। যদিও, স্থানীয় প্রশাসন অনুমতি না দিলে কোনোভাবেই তা সম্ভব হবে না ।পাশাপাশি রাজ্যে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা।

কেন্দ্র সরকারের আনলক ৪ এর নির্দেশিকা অনুযায়ী, কন্টেইনমেন্ট জোন বাদ দিয়ে রাজ্যগুলি কোনোভাবেই নিজেদের ইচ্ছেমতো সাপ্তাহিক কিংবা স্থানীয় লকডাউন ঘোষণা করতে পারবে না। যদি কোনো রাজ্য কন্টেইনমেন্ট জোন ছাড়া লকডাউন ঘোষণা করতে চায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কেন্দ্রের থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে যেহেতু আনলক-৪ শুরুর আগেই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, সেকারণে সেপ্টেম্বর মাসের ৭,১১ আর ১২ তারিখে লকডাউন পালন করা হবে।

আর সোমবার রাজ্য সরকারের তরফে আনলক-৪ এর নির্দেশিকায় সেপ্টেম্বর মাসের তিনদিন লকডাউন জারি করা হয়েছে। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লকডাউন নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের সৃষ্টি হতে পারে বলেই মনে করা করছেন একাধিক মহল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র তিন দিনের লকডাউনে অনুমতি দিয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…