Categories: এখন খবর

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারত ৫ উইকেটে ৩৮৭ রান করল

 গৌরনাথ চক্রবর্ত্তী:বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইণ্ডিজ।এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইণ্ডিজের অধিনায়ক পোলার্ড। ভারতের দুই ওপেনার দুর্দান্ত সেঞ্চুরি করেন।রোহিত শর্মা ১৩৮ বলে ১৫৯ রান করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রোহিত১৭ টি চার ও ৫ টি ছয়ের সাহায্যে ১৫৯ রান করেন।কে এল রাহুল ১০৪ বলে ১০২ রান করেন। রাহুল ১০২ রান করতে ৮টি চার ও ৩টি ছয় মারেন। অধিনায়ক বিরাট কোহলি কোনো রান না করেই আউট হন।   শ্রেয়স আয়ার ৩২ বলে দুর্দান্ত ৫৩ রান করে আউট হন।ঋষভ পন্থ ১৬ বলে ৩৯ রান করে আউট হন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেদার যাদব ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।জাদেজা ০রানে অপরাজিত থাকেন।ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রান করেন।ওয়েস্ট ইণ্ডিজের কটরেল ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ টি উইকেট পান।পোলার্ড, পল ও জোসেফ প্রত্যেকেই ১ টি করে উইকেট পান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সিরিজ জিততে
ওয়েস্ট ইণ্ডিজকে  ৩৮৮ রান করতে হবে।সিরিজে টিকে থাকতে হলে
আজকে ভারতকে জিততেই হবে।কারণ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যে ওয়েস্ট ইণ্ডিজ ১-০ এগিয়ে রয়েছে।এখন দেখা যাক শেষপর্যন্ত কোন দল জেতে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…