নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই নির্মান শ্রমিকের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের এই অকাল মৃত্যুতে হাহাকার নেমে এসেছে ওই দুই পরিবারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে ডেবরার শিকারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে সেই সময় যখন একটি মোটর ভ্যানে করে পাকা বাড়ি ঢালাই করার মিক্সচার মেসিন ও অন্যান্য যন্ত্রাংশ এবং প্রায় ১০জন শ্রমিক সহ ডেবরায় দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই রাস্তার ওপর উঠে আসে একটি কুকুর শাবক যাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মেশিন ভ্যানটি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরফলে মিক্সচার মেশিন সহ শ্রমিকরা। প্রকাণ্ড ভারি মেশিনটি গড়িয়ে যায় কয়েকজন শ্রমিকের ওপর দিয়ে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত তিন গুরুতর শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলে আরেক শ্রমিকের মৃত্যু হয় হাসপাতালে। মৃত দুই শ্রমিক হলেন, খড়দা মুর্মু(৩২) এবং নির্মল মান্ডী(২৮). দুজনেরই বাড়ী ডেবরার আইমা মধুয়াতে। পরে ডেবরা থানার পুলিশ মোটর ভ্যানটিকে আটক করেছে । মৃতদেহ দুটি ময়নাতদন্তের পাঠিয়েছে ডেবরা থানার পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…