বিহার ও উত্তর প্রদেশে এক দিনেই বজ্রাঘাতে মৃত ১০৭, নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা

ওয়েব ডেস্ক : ২০২০ যেন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের স্বাক্ষী রেখে যাচ্ছে একের পর এক। সারা বিশ্বের মতই এদেশেও করোনার ভয়াবহ থাবার পাশাপাশি ঘূর্ণিঝড় আমফানের জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। এরপর চলতি মাসের প্রথমে নিসর্গের তান্ডবে মহারাষ্ট্র ও গুজরাটে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়৷ এর কয়েকদিনের যেতে না যেতেই বৃহস্পতিবার বিহার ও উত্তর প্রদেশে একই দিনে প্রবল বজ্রপাতে মৃত্যু হল হয়েছে ১০৭জনের যার মধ্যে শুধু বিহারেই মারা গেছে ৮৩ জন। ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রায় ৩০ জন। মানুষের পাশাপাশি এদিন দুর্যোগে প্রাণ হারিয়েছে প্রায় ২০টির বেশি গবাদি পশুও। সূত্র মোতাবেক দুই রাজ্যের মোট ৩১টি রাজ্যে এই ব্রজপাতের ঘটনা ঘটেছে যার মধ্যে বিহারেরই ২৩টি জেলা রয়েছে। জানা গিয়েছে, বাকি ৮ জেলা উত্তরপ্রদেশের।

বৃহস্পতিবার বিহারের সর্বোচ্চ মৃত্যুর খবর এসেছে গোপালগঞ্জ জেলা থেকেই, মৃত্যু হয়েছে ১৩জনের। পুলিশ জানিয়েছে বজ্রাঘাতে মৃত ব্যক্তিদের প্রায় সব্বাই কৃষিজীবী এবং বরৌলি, মানঝা, বিজয়পুর, উচকাগাঁও ও কাটেয়া এলাকার বাসিন্দা। খেতে কাজ করার সময় তাঁদের গায়ে বিদ্যুতের ঝলকানি লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। এর আগে বজ্রপাতের জেরে একই দিনে এত জনের মৃত্যুর খবর শোনা যায়নি৷

এ দিন এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে টুইটারে টুইট করে লেখেন, “বিহার ও উত্তর প্রদেশের কিছু জেলায় প্রবল বর্ষণ ও বজ্রাঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের তরফে দ্রুত ত্রাণকাজ চালু করা হয়েছে। দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি আমার গভূর সমবেদনা জানাই।” ঘটনায় দুর্যোগ মোকাবিলা দফতরের প্রধান সচিব প্রত্যয় অমৃত জানিয়েছেন, “গোপালগঞ্জে ১৩ জন মারা গিয়েছেন, মধুবনিতে ৮ জন এবং সিওয়ান ও ভাগলপুরে ৬ জন করে, পূর্ব চম্পারণ, দ্বারভাঙা ও বাঁকাতে ৫ জন করে, খাগাড়িয়া ও ঔরঙ্গাবাদে ৩ জন করে, পশ্চিম চম্পারণ, কিষাণগঞ্জ, জেহানাবাদ, জামুই, পূর্ণিয়া, সুপাউল, বক্সার ও কাইমুরে দুই জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন করে মারা গিয়েছেন সমস্তিপুর, শেওহর, সারন, সীতামাঢ়ি ও মাধেপুরায়।”
অন্যদিকে উত্তরপ্রদেশের সর্বাধিক ৯জনের মৃত্যুর খবর এসেছে দেওরিয়া জেলা থেকে। প্রয়াগরাজ বা এলাহাবাদে মারা গেছেন ৬ জন, ৩জন আম্বেদকার নগর ও ২জন মারা গেছেন বারবাঁকি জেলায়। উত্তরপ্রদেশে ২৪ জন আহত হয়েছেন। আগামী ৪৮ ঘন্টায় আরও বজ্রপাতের সম্ভবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহওয়া দপ্তর।

ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বলেছেন, আগামী ৪৮ঘন্টায় যেন আরও সতর্ক থাকেন মানুষজন। ইতিমধ্যেই দুই রাজ্যের তরফে নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে সতর্কতামূলক বেশকিছু শর্তাবলী রয়েছে, সেগুলি রাজ্যবাসীকে মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন দুই মুখ্যমন্ত্রী।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…