এখন খবর

তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ বিজেপি কর্মী

নিউজ ডেস্ক: এবার বাংলার টলিউড অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্রকে ফোনে লাগাতার অশালীন মেসেজ এবং খুনের হুমকির অভিযোগ উঠল। বর্ধমানের এক বিজেপি কর্মীকে এই অভিযোগেই শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। সৌমেন ঘোষাল নামে ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। তথ্যপ্রযুক্তি আইনে দায়েরও হয়েছে মামলা।

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে ফোনে ওই ব্যক্তি বিরক্তি করছিলেন সোনারপুরের বিধায়ক লাভলিকে। বারংবার খুনের হুমকি কিংবা দেখে নেওয়ার কথা বলা হচ্ছিল। এরপর ফোন নম্বর ব্লক করে দেওয়ার পরও থামেননি বর্ধমান গলসির বাসিন্দা সৌমেন ঘোষাল। এরপর হোয়াটসঅ্যাপে ফোন এবং ম্যাসেজ করে অশালীন মন্তব্য করা হয় লাভলিকে।

শুধু তাই নয়, সেখানেও দেওয়া হয় খুনের হুমকি। পাশাপাশি প্রত্যেকটি মেসেজের শেষে লেখা ছিল, ‘বিজেপি জিন্দাবাদ।’ এরপরই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন লাভলি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তখনই সামনে আসে গলসির সৌমেন ঘোষালের নাম। ওই বিজেপি কর্মীকে এরপর শুক্রবার রাতেই বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। আপাতত সৌমেনকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের আধিকারিকরা।

এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ লাভলি। এই ঘটনা নিয়ে লাভলি মৈত্র জানিয়েছেন, “শুক্রবার সকাল থেকে একটি নম্বর থেকে আমার কাছে ফোন আসছিল। আমাকে দেখে নেওয়ার, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। ফোন নম্বর ব্লক করে দেওয়ার পর একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে শুরু করে। নোংরা ভাষায় আমাকে মেসেজ করা হয়। প্রত্যেকটা স্ক্রিনশট আমার কাছে রয়েছে। প্রত্যেকটা মেসেজের শেষে লেখা বিজেপি জিন্দাবাদ।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…